ইরানের নাগরিকদের উদ্দেশে একটি ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে আইডিএফ। এতে আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। সতর্কবার্তায় আরও বলা হয়, “ট্রেন ও রেললাইনের আশেপাশে অবস্থান করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”
আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে এই সতর্কবার্তাটি প্রকাশ করেছে।
এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তা না মানলে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন