বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।

অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ছাত্রদল নতুন কমিটি ঘোষণা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।

অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা