বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কেশবপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা

যশোরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা। ছবি: সংগ্রহীত

যশোরের কেশবপুরে জেলি, কাস্টিং সোডা ও তেল দিয়ে নকল দুধ তৈরির দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভেরচি গ্রামে র‍্যাবের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেরচি গ্রামে অভিযান চালিয়ে একটি নকল দুধ তৈরির চক্রকে হাতেনাতে আটক করা হয়।

জেলি, কাস্টিং সোডা, তেল ও সামান্য দুধ মিশিয়ে নকল দুধ তৈরির সময় অপু ঘোষকে আটক করা হয়। জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির বিবেচনায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

একই গ্রামের গোবিন্দ ঘোষকে দুধে পানি মিশিয়ে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভেজাল দুধ তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ জব্দ করা হয় এবং উপস্থিত সবার সামনে নকল দুধ ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার কর্মকর্তা আরও জানান, ভেজাল দুধ উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

দুধ ভেজাল দুধ ভোক্তা অধিদপ্তর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কেশবপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের কেশবপুরে জেলি, কাস্টিং সোডা ও তেল দিয়ে নকল দুধ তৈরির দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভেরচি গ্রামে র‍্যাবের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেরচি গ্রামে অভিযান চালিয়ে একটি নকল দুধ তৈরির চক্রকে হাতেনাতে আটক করা হয়।

জেলি, কাস্টিং সোডা, তেল ও সামান্য দুধ মিশিয়ে নকল দুধ তৈরির সময় অপু ঘোষকে আটক করা হয়। জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির বিবেচনায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

একই গ্রামের গোবিন্দ ঘোষকে দুধে পানি মিশিয়ে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভেজাল দুধ তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ জব্দ করা হয় এবং উপস্থিত সবার সামনে নকল দুধ ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার কর্মকর্তা আরও জানান, ভেজাল দুধ উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা