সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার অকাল সমাপ্তির পেছনে আইপিএল কে দায়ী করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার কেভিন পিটারসন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে পিটারসন দাবি করেন, আইপিএলে খেলার পক্ষে অবস্থান নেওয়ায় ইসিবি তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তিনি বলেন, ২০০০ সালের শেষদিকে আইপিএল জনপ্রিয়তা পেতে শুরু করলে ইসিবি তাদের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের এই লিগে অংশ নিতে দিতে চাইত না। তবে তিনি আইপিএলের পক্ষে অবস্থান নেন। মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে বাধ্য হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন এই সাবেক তারকা। তিনি জানান, ১০৪টি টেস্ট খেলার পরও তার বিশ্বাস ছিল, অনায়াসেই ১৫০-১৬০টি টেস্ট খেলতে পারতেন এবং ১২-১৩ হাজার রান করতে সক্ষম হতেন। তবে নিজের ক্ষতির মাঝেও বর্তমান প্রজন্মের জন্য পথ তৈরি করতে পেরেছেন বলে গর্বিত পিটারসন। তিনি বলেন, সম্প্রতি জশ বাটলার তার সঙ্গে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, তার সময়কার লড়াইয়ের ফলেই এখন বেন স্টোকসদের মতো খেলোয়াড়রা কোনো বাধা ছাড়াই আইপিএলে খেলতে পারছেন। উল্লেখ্য, পিটারসন ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৩টি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে তার মোট রান ৪৪৪০।
পিটারসনের ভাষায়, “আমি আইপিএলকে প্রাধান্য দিয়েছিলাম বলে বোর্ড আমার বিপক্ষে চলে গিয়েছিল। আমি বড় বিসর্জন দিয়েছি আমি আমার ক্যারিয়ার হারিয়েছি।”

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন