ভারত-বাংলাদেশ সীমান্তে ‘অনুপ্রবেশ’ ঠেকাতে এবার ভিন্নধর্মী এক পরিকল্পনা নিয়ে ভাবছে ভারত। কাঁটাতারের বেড়া, ড্রোন ও সিসিটিভির পাশাপাশি সীমান্তবর্তী নদী ও জলাভূমিতে কুমির ও সাপ ছাড়ার ধারণা নিয়ে আলোচনা চলছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, যেসব সীমান্ত এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয় বা সার্বক্ষণিক পাহারা রাখা কঠিন বিশেষ করে নদী ও জলাভূমি অঞ্চল সেসব জায়গায় সরীসৃপ ব্যবহার করে ‘প্রাকৃতিক প্রতিবন্ধকতা’ তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, কুমির ও সাপের ভয়ে অবৈধ পারাপার ও চোরাচালান কমতে পারে।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্দু জানিয়েছে, এ ধারণাটি এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে। গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্দেশ জারি হয়নি। বাস্তবায়নযোগ্যতা, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় জনগণের নিরাপত্তা—সব দিকই বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিএসএফ সূত্র বলছে, এই উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ রয়েছে। যেমন কুমির ও সাপ সংগ্রহ, সেগুলোকে নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণে রাখা, এবং এতে স্থানীয় মানুষের ওপর সম্ভাব্য ঝুঁকি কতটা বাড়বে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমি এলাকা। বিএসএফের দাবি, এই অংশ দিয়েই অনুপ্রবেশ ও চোরাচালান তুলনামূলক বেশি ঘটে।
এদিকে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুটি বিজেপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচিত। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গসহ পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এটি নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, সরীসৃপ ব্যবহারের মতো এই পরিকল্পনা বাস্তবায়ন করা কতটা সম্ভব এবং কার্যকর হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি মানবাধিকার ও পরিবেশগত ঝুঁকির বিষয়টিও সামনে আসতে পারে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন