বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
আটক আলী হোসেন। ছবি: সংগৃহীত

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের মোঃ আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের ওসি সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম আজ দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যুবক আটক ডিবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের মোঃ আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের ওসি সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম আজ দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা