বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

শীঘ্রই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান। ছবি: বিপ্লবী বার্তা

এক মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের পর ইরান ও ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের একটি সময়সীমা বেঁধে দেন। শর্ত হিসেবে তিনি হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কথা বলেন। সেই সময়সীমা সোমবার শেষ হচ্ছে।

এরপর রোববার আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি অবরোধ না তোলে এবং চুক্তিতে না আসে, তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, ট্রাম্পের এই কড়া অবস্থান মেনে নেওয়ার সম্ভাবনা ইরানের খুবই কম। বরং প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতিই পরিস্থিতি নাটকীয়ভাবে শান্ত করতে পারে।

প্রস্তাব অনুযায়ী, এই যুদ্ধবিরতি হবে দুই ধাপে। প্রথম ধাপে ৪৫ দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরের ওপর হামলা থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

এই আলোচনায় তিন দেশের সরকারি প্রতিনিধিরা অংশ নেবেন এবং আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

এদিকে এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘গভীর আলোচনা’ চলছে এবং নির্ধারিত সময়সীমার আগেই এর ফল পাওয়া যেতে পারে।

তিনি বলেন, “ইরানের সামনে একটি ভালো সুযোগ রয়েছে। তবে যদি তারা কোনো সমঝোতায় না আসে, আমি ইরানের সবকিছু উড়িয়ে দেবো।”

যুদ্ধ ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

শীঘ্রই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

এক মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের পর ইরান ও ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের একটি সময়সীমা বেঁধে দেন। শর্ত হিসেবে তিনি হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কথা বলেন। সেই সময়সীমা সোমবার শেষ হচ্ছে।

এরপর রোববার আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি অবরোধ না তোলে এবং চুক্তিতে না আসে, তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, ট্রাম্পের এই কড়া অবস্থান মেনে নেওয়ার সম্ভাবনা ইরানের খুবই কম। বরং প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতিই পরিস্থিতি নাটকীয়ভাবে শান্ত করতে পারে।

প্রস্তাব অনুযায়ী, এই যুদ্ধবিরতি হবে দুই ধাপে। প্রথম ধাপে ৪৫ দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরের ওপর হামলা থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

এই আলোচনায় তিন দেশের সরকারি প্রতিনিধিরা অংশ নেবেন এবং আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

এদিকে এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘গভীর আলোচনা’ চলছে এবং নির্ধারিত সময়সীমার আগেই এর ফল পাওয়া যেতে পারে।

তিনি বলেন, “ইরানের সামনে একটি ভালো সুযোগ রয়েছে। তবে যদি তারা কোনো সমঝোতায় না আসে, আমি ইরানের সবকিছু উড়িয়ে দেবো।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা