বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

হাম পরিস্থিতি

হামের উপসর্গ নিয়ে রাজশাহীর ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতাল-এ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। এ সময়ে এই হাসপাতালে মারা গেছে ৪০ জন শিশু।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতাল-এ শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

হাম উপসর্গ শিশু মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হামের উপসর্গ নিয়ে রাজশাহীর ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতাল-এ তিন শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। এ সময়ে এই হাসপাতালে মারা গেছে ৪০ জন শিশু।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতাল-এ শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা