ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুতি গোষ্ঠী।
এক বিবৃতিতে সরাসরি এই হামলার কথা স্বীকার করেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’ জানিয়েছে, বিমানবন্দরের ভেতরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই প্যাকেজে ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ থাকতে পারে। এতে করে বিমানবন্দরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরিয়ে নেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার সব কর্মীকে।
বর্তমানে প্যাকেজটির ভেতরের উপাদান শনাক্ত করতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যবেক্ষণ ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন