ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তীব্র সংকটে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে পেট্রলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীসহ সবচেয়ে জনবহুল অঞ্চলে এক মাসের জন্য সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার পেট্রলের দাম একলাফে ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি নির্ধারণ করে সরকার। এ ঘোষণার পরপরই বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পেট্রলপাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় হাজারো যানবাহনকে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।
বিক্ষোভের মুখে সেদিন রাতেই কিছুটা পিছু হটেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি জানান, পেট্রলের ওপর শুল্ক কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৩৭৮ রুপি, যা অন্তত এক মাস কার্যকর থাকবে।
ভাষণে তিনি বলেন, “জনগণের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসব না।”
তবে পেট্রলের দাম কমানো হলেও ডিজেলের ক্ষেত্রে কোনো স্বস্তি দেয়নি সরকার। ৫৪ দশমিক ৯ শতাংশ মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০ রুপি, যা পরিবহন ও নিত্যপণ্যের দামে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
এদিকে জনদুর্ভোগ কমাতে রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে এক মাসের জন্য সরকারি গণপরিবহন বিনামূল্যে চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন