বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগ্রহীত

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

গত বুধবার (১ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণ ও রুপার দাম নিচে দেওয়া হলো:

স্বর্ণের মান ও বর্তমান দাম,  (প্রতি ভরি)২২ ক্যারেট ২,৪৭,৯৭৭ টাকা। ২১ ক্যারেট ২,৩৬,৭২১ টাকা। ১৮ ক্যারেট ২,০২,৮৯৫ টাকা। 

সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৬৫,২৭৯ টাকা। 

কেন এই মূল্যবৃদ্ধি?বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সমন্বয় করতে হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। আজ শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত নতুন এই বর্ধিত দামেই বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। 

রুপার বাজার স্থিতিশীল: 

স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা আছে।

ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের অস্থিরতা না কমলে স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছুদিন বজায় থাকতে পারে। এর ফলে সাধারণ ক্রেতা ও জুয়েলারি শিল্পের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।

রুপা স্বর্ণের দাম স্বর্ণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা