রাজধানীর কদমতলীর গোলচত্বর এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদমতলী চৌরাস্তা এলাকায় আল-বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাসলাইট কারখানায় আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন