গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯৩ হাজার ১০২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৭৬২ জন। উপস্থিতির হার ৮২. ৪৫ শতাংশ। গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ড. মনজুরুল হক জানান, 'বি' ইউনিটে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪০ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ১৭.৫৫ শতাংশ।
এদিকে 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০৪ জন
উল্লেখ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০, ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১৫৮ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন