বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

জন্মদিনে নিজেকে কোটি টাকার উপহার দিলেন অজয়

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জন্মদিনে নিজেকে কোটি টাকার উপহার দিলেন অজয়
অজয় দেবগন। ছবি: সংগ্রহীত

নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নিজেকেই এক রাজকীয় উপহার দিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। গত ২ এপ্রিল ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পা রাখলেন এই অভিনেতা। আর বিশেষ এই দিনে নিজের সংগ্রহে যুক্ত করলেন এক নতুন বিলাসবহুল গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, জন্মদিনে অজয় দেবগন একটি মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস (Mercedes-Benz V-Class) মডেলের গাড়ি কিনেছেন। ভারতীয় বাজারে এই গাড়িটির দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এই গাড়িটি কেনার মাধ্যমে বলিউড বাদশা শাহরুখ খান ও তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মতো নামী তারকাদের অভিজাত তালিকায় নাম লেখালেন তিনি।

বলিউডে ‘গাড়ি বিলাসী’ হিসেবে অজয় দেবগনের বিশেষ খ্যাতি রয়েছে। তার গ্যারেজে আগে থেকেই শোভা পাচ্ছে রোলস-রয়েস কুলিনান, মার্সিডিজ-মেব্যাচ জিএলএস-৬০০, বিএমডব্লিউ এক্স-সেভেন এবং বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো দামী সব গাড়ি। প্রতিটি গাড়ি নির্বাচনের ক্ষেত্রে এই অভিনেতা সবসময়ই তার শৌখিন রুচির পরিচয় দিয়ে আসছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মজার ছলে টিপ্পনী কাটতে ছাড়েননি স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী কাজল। হাস্যরস মিশিয়ে তিনি লেখেন, "কেকের ওপর মোমবাতিগুলো এখন উদযাপনের চেয়ে আগুনের ঝুঁকির মতো বেশি মনে হচ্ছে। আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো। যা-ই হোক, শুভ জন্মদিন। তোমার জীবন কেকময় হোক।"

দীর্ঘদিনের প্রেমের পর ১৯৯৯ সালে বিয়ে করেন অজয় দেবগন ও কাজল। তাদের ঘরে নিসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। বর্তমানে পেশাগত জীবনেও দারুণ ব্যস্ত সময় পার করছেন অজয়। খুব শীঘ্রই দর্শকদের প্রিয় এই নায়ককে ‘গোলমাল ফাইভ’ এবং ‘দৃশ্যম থ্রি’-এর মতো বিগ বাজেট সিনেমায় দেখা যাবে।

বিনোদন বলিউড অভিনেতা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জন্মদিনে নিজেকে কোটি টাকার উপহার দিলেন অজয়

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা