বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

মাল্টিপ্লেক্স মাতিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনে সিয়ামের ‘রাক্ষস’

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাল্টিপ্লেক্স মাতিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনে সিয়ামের ‘রাক্ষস’
রাক্ষস সিনেমা। ছবি: সংগ্রহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদের বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’ এবার দেশের একক প্রেক্ষাগৃহ বা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে। মুক্তির প্রথম দুই সপ্তাহ কেবল মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখানোর পর, শুক্রবার (৩ এপ্রিল) থেকে সিনেমাটি সারা দেশের ৩০টি সিনেমা হলে প্রদর্শিত হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পাইরেসি রোধে কঠোর নিরাপত্তার স্বার্থে প্রথম দুই সপ্তাহ সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে সাধারণ দর্শকদের ব্যাপক চাহিদা ও আগ্রহের প্রেক্ষিতে প্রযোজক শাহরীন আক্তার সুমি সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ধাপে ঢাকার বিখ্যাত মধুমিতা, আনন্দ, শ্যামলী ও সৈনিক ক্লাবসহ দেশের মোট ৩০টি হলে দর্শক সিয়ামের এই ‘পাগলাটে’ অ্যাকশন অবতার দেখতে পাবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, এটি কেবল শুরু। দর্শকদের সাড়া বুঝে পরবর্তী সপ্তাহেই সিনেমাটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছড়িয়ে দেওয়ার বড় পরিকল্পনা রয়েছে তাদের।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল জানান, ঈদের প্রথম দুই সপ্তাহ শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দাপটের সাথে চলার পর, হল মালিকরা এখন বাণিজ্যিক ঘরানার ভিন্ন স্বাদের সিনেমা হিসেবে ‘রাক্ষস’ চালাতে আগ্রহী। সংশ্লিষ্টদের ধারণা, সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের কাছে সিয়াম-সুস্মিতার রসায়ন এবং অ্যাকশন দৃশ্যগুলো ব্যাপক জনপ্রিয়তা পাবে।

মহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ মূলত অ্যাকশন ও সহিংসতায় ভরপুর একটি পাগলাটে প্রেমের গল্প। এতে সিয়ামের বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। তবে সিনেমাটির অন্যতম বড় চমক হিসেবে রয়েছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেকের একটি বিশেষ আইটেম গান, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সিয়াম আহমেদ রাক্ষস সিনেমা ঢালিউড বাংলা সিনেমা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মাল্টিপ্লেক্স মাতিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনে সিয়ামের ‘রাক্ষস’

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদের বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’ এবার দেশের একক প্রেক্ষাগৃহ বা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে। মুক্তির প্রথম দুই সপ্তাহ কেবল মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখানোর পর, শুক্রবার (৩ এপ্রিল) থেকে সিনেমাটি সারা দেশের ৩০টি সিনেমা হলে প্রদর্শিত হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পাইরেসি রোধে কঠোর নিরাপত্তার স্বার্থে প্রথম দুই সপ্তাহ সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে সাধারণ দর্শকদের ব্যাপক চাহিদা ও আগ্রহের প্রেক্ষিতে প্রযোজক শাহরীন আক্তার সুমি সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ধাপে ঢাকার বিখ্যাত মধুমিতা, আনন্দ, শ্যামলী ও সৈনিক ক্লাবসহ দেশের মোট ৩০টি হলে দর্শক সিয়ামের এই ‘পাগলাটে’ অ্যাকশন অবতার দেখতে পাবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, এটি কেবল শুরু। দর্শকদের সাড়া বুঝে পরবর্তী সপ্তাহেই সিনেমাটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছড়িয়ে দেওয়ার বড় পরিকল্পনা রয়েছে তাদের।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল জানান, ঈদের প্রথম দুই সপ্তাহ শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দাপটের সাথে চলার পর, হল মালিকরা এখন বাণিজ্যিক ঘরানার ভিন্ন স্বাদের সিনেমা হিসেবে ‘রাক্ষস’ চালাতে আগ্রহী। সংশ্লিষ্টদের ধারণা, সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের কাছে সিয়াম-সুস্মিতার রসায়ন এবং অ্যাকশন দৃশ্যগুলো ব্যাপক জনপ্রিয়তা পাবে।

মহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ মূলত অ্যাকশন ও সহিংসতায় ভরপুর একটি পাগলাটে প্রেমের গল্প। এতে সিয়ামের বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। তবে সিনেমাটির অন্যতম বড় চমক হিসেবে রয়েছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেকের একটি বিশেষ আইটেম গান, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা