আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
তার ইনস্টাগ্রাম পোস্টের সেই বার্তায় তিনি লিখেছেন, 'গর্বিত হৃদয় আর গভীর কৃতজ্ঞতা নিয়েই এই সিদ্ধান্ত জানাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে তোলার অভিজ্ঞতাকে তিনি জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে বর্ণনা করেছেন।'
তিনি বলেন, 'দেশের হয়ে খেলা এমন এক দায়িত্ব, যেখানে দৃঢ়তা ও নিষ্ঠার কঠিন পরীক্ষা দিতে হয়, তবে সেই পথই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি এনে দেয়।'
ভ্যান ডার ডুসেন জানিয়েছেন, এই যাত্রা সহজ ছিল না; বছরের পর বছর ত্যাগের মধ্য দিয়েই এগোতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ মৌসুমে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ)কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর পরই এই ঘোষণা দিলেন ডুসেন। সর্বশেষ চুক্তিতে জায়গা না পাওয়া ক্রিকেটারদের মধ্যে ডুসেন এবং ডেভিড মিলার ছিলেন বড় নাম।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন