বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

যত্নহীন ‘সেবা বাহন’, অকেজো লক্ষাধিক মূল্যের সরকারি সম্পদ

ছবি: বিপ্লবী বার্তা

গ্রামীণ জনপদের গর্ভবতী মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে চালু করা হয়েছিল ‘সেবা বাহন’। তবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় জনসেবামূলক এই উদ্যোগ এখন অবহেলা ও অযত্নে মুখ থুবড়ে পড়েছে। ইউনিয়ন পরিষদগুলোর আঙ্গিনায় পড়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত ১০ লাখ টাকার সরকারি সম্পদ।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ‘এলজিএসপি-২ প্রকল্প’ (২০১৬-২০১৭ অর্থবছর) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য ‘সেবা বাহন’ (পিকআপ ভ্যান) সরবরাহ করা হয়। প্রতিটি গাড়ির মূল্য ছিল প্রায় ১ লাখ ২৫ থেকে ৩০ হাজার টাকা। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ পর্যায়ে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদে এসব যানবাহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। রোদ-বৃষ্টি আর অযত্নে গাড়িগুলোর বডিতে মরিচা ধরেছে, টায়ার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। কোথাও কোথাও ব্যাটারি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি বা খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, গাড়িটি অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাটারির বিষয়ে কিছু জানা নেই।

আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই গাড়িটিকে এমন অবস্থায় দেখছি। ব্যাটারি সম্ভবত আগে থেকেই খুলে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, পরিদর্শনে গিয়ে গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। প্রকল্পটি বর্তমানে চালু না থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে জনসেবার গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি কার্যত ব্যর্থ হয়ে পড়েছে। দ্রুত উদ্যোগ না নিলে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে সরকারি এই সম্পদ।

সেবা বাহন সরকারি সম্পদ ইউএনও

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

যত্নহীন ‘সেবা বাহন’, অকেজো লক্ষাধিক মূল্যের সরকারি সম্পদ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

গ্রামীণ জনপদের গর্ভবতী মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে চালু করা হয়েছিল ‘সেবা বাহন’। তবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় জনসেবামূলক এই উদ্যোগ এখন অবহেলা ও অযত্নে মুখ থুবড়ে পড়েছে। ইউনিয়ন পরিষদগুলোর আঙ্গিনায় পড়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত ১০ লাখ টাকার সরকারি সম্পদ।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ‘এলজিএসপি-২ প্রকল্প’ (২০১৬-২০১৭ অর্থবছর) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য ‘সেবা বাহন’ (পিকআপ ভ্যান) সরবরাহ করা হয়। প্রতিটি গাড়ির মূল্য ছিল প্রায় ১ লাখ ২৫ থেকে ৩০ হাজার টাকা। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ পর্যায়ে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদে এসব যানবাহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। রোদ-বৃষ্টি আর অযত্নে গাড়িগুলোর বডিতে মরিচা ধরেছে, টায়ার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। কোথাও কোথাও ব্যাটারি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি বা খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, গাড়িটি অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাটারির বিষয়ে কিছু জানা নেই।

আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই গাড়িটিকে এমন অবস্থায় দেখছি। ব্যাটারি সম্ভবত আগে থেকেই খুলে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, পরিদর্শনে গিয়ে গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। প্রকল্পটি বর্তমানে চালু না থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে জনসেবার গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি কার্যত ব্যর্থ হয়ে পড়েছে। দ্রুত উদ্যোগ না নিলে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে সরকারি এই সম্পদ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা