বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মহাসড়কের পাশে বৃক্ষরোপণ, সবুজ কুড়িগ্রাম গড়ার প্রত্যয়

মহাসড়কে বৃক্ষরোপণ। ছবি: বিপ্লবী বার্তা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে এই চারা রোপণের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন: ''মহাসড়কের পাশে এই বৃক্ষরোপণের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নে পরিণত হবে। এটি পরিবেশকে শীতল রাখার পাশাপাশি ফলমূলের যোগান দেবে এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।"

জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ তার বক্তব্যে বলেন, সরকারের এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ-শ্যামলে ভরে উঠবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, জাতীয় মহাসড়কের নির্ধারিত অংশে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ওষধি গাছ রোপণ করা হবে, যা সড়ক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ সড়ক ও জনপথ সরকারি কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মহাসড়কের পাশে বৃক্ষরোপণ, সবুজ কুড়িগ্রাম গড়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে এই চারা রোপণের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন: ''মহাসড়কের পাশে এই বৃক্ষরোপণের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নে পরিণত হবে। এটি পরিবেশকে শীতল রাখার পাশাপাশি ফলমূলের যোগান দেবে এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।"

জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ তার বক্তব্যে বলেন, সরকারের এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ-শ্যামলে ভরে উঠবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, জাতীয় মহাসড়কের নির্ধারিত অংশে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ওষধি গাছ রোপণ করা হবে, যা সড়ক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও ভূমিকা রাখবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা