দর্শনায় পুলিশের অভিযান, নারীসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাদর্শনা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে একইদিন দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন— সুজায়েতপুর পূর্বপাড়ার মৃত রইচ উদ্দীনের ছেলে আবুজার মোল্লা (৫৭), কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারপাড়ার মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল (২০), ঠাকুরপুর বাজারপাড়ার মৃত আঃ সাত্তারের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), ঠাকুরপুর বাজারপাড়ার লস্কর আলীর ছেলে মো. শাহীন (২৩), সুজায়েতপুর পূর্বপাড়ার আবুজার মোল্লার স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৮) এবং মদনা স্কুলপাড়ার মুনছুর আলীর ছেলে মো. মিলন মিয়া (২৪)।


মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দর্শনা থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।