ইসলামী ব্যাংক হাসপাতাকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা
ছবিঃ বিপ্লবীবার্তা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ শে ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় নারকেলতলা হাসপাতালের কনসালটেন্ট চত্বরে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আসাদুল্লাহ আল গালিব, গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডাঃ ইয়াসমিন সুলতানা,  অর্থোপেডিক্স সার্জন ডাঃ মো. হুমায়ুন কবির, থাইরয়েড, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ কামাল হোসেন প্রমুখ। 


এসময় ক্যাম্পে উক্ত ডাক্তারগণ বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান করা হয়।