ছবিঃ সংগৃহীত
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ পতাকা-স্তম্ভ উদ্বোধন করেন।
চির উন্নত বিজয় নিশান’ নামের পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

