গোপালগঞ্জে জেলা প্রশাসকের মুকসুদপুর পরিদর্শন
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন।


পরিদর্শনের প্রথম স্টপ ছিল মুকসুদপুর থানা, এরপর তিনি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন তহশিল অফিস পরিদর্শন করেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি ইউনিয়ন পরিষদে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা গ্রহণের বিষয়েও নির্দেশনা দিয়েছেন।


এসময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।