নির্বাচনের ফল ঘোষণার পর হামলা, আহত চিফ এজেন্টকে দেখতে গেলেন প্রার্থী
ছবিঃ বিপ্লবীবার্তা

আমানুল্লাহ ইউনিয়নের ২ নং কেন্দ্র কাটগড় প্রাইমারী স্কুলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর চিফ এজেন্ট আজহারুল ইসলাম-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হন।


ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার ঘটনাস্থলে গিয়ে আহত এজেন্টকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি আহতের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


তিনি বলেন, নির্বাচন শেষ হলেও সহিংসতার কোনো স্থান নেই। গণতন্ত্রের চর্চা অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।