ঝালকাঠি-১ আসনে ত্রিমুখী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীদের চাপ
ছবিঃ বিপ্লবী বার্তা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী সহ লড়াই করছে বিএনপি ও জামায়াতের মোট দশজন প্রার্থী। জনপ্রিয় প্রার্থীও আছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা সংশ্লিষ্ট আসনে বড় বড় দলের হেভিওয়েট প্রার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের অনেকে আবার দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করেছেন।


স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাস মার্কা, অবসর প্রাপ্ত মেজর মোঃ সাব্বির আহমদ মোরগ মার্কা নিয়ে লড়াই করছেন। যারা দুজনেই বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এছাড়াও গন অধিকারের ট্রাক মার্কার শাহাদাৎ হোসেন, জনতার দল কলম মার্কার প্রার্থী জসিম উদ্দিন তালুকদার গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।


প্রার্থীরা প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন, শুনছেন ভোটারদের কথা। তাঁদের কাছে তুলে ধরছেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা শুনছে এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশা সাধারণ ভোটারদের মাঝে বিলি করছে নিজ মার্কার লিফলেট।


এ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, লড়ছেন হাস মার্কা নিয়ে। তিনি বলেন, 'সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকে আশাবাদী করেছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে সকল সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে। রাজাপুর ও কাঠালিয়া একটা নদী ভাঙন এলাকা যা এই এলাকার উন্নয়ন বাধা গ্রস্ত করে আমি নির্বাচীত হলে সর্বপ্রথম আমি এই ভাঙন এলাকা নিয়ে কাজ করব।'


আরেক স্বতন্ত্র প্রার্থী মেজর মোঃ অবঃ সাব্বির হোসেন লাড়াই করেছেন মোরগ মার্কা নিয়ে। তিনি জানান, 'আমি রাজাপুর কাঠালিয়ায় মানুষকে বদলে যাওয়া রাজনীতির কথা বলছি, তারা আমাকে সাদরে গ্রহন করছে। আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী যে ব্যনার ফেস্টুনে হ্যাঁ ভোটের পক্ষে ক্যম্পেইন করছি। আমি আশা করি তরুণ ভোটাররা হ্যাঁ ভোট দিবে ও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।' 


এই আসনে সবচেয়ে বয়জেষ্ঠ প্রার্থী জনতার দল কলম মার্কার জসিম উদ্দিন তালুকদার। তিনি এর আগেও একাধিক সাংসদ নির্বাচন অংশগ্রহণ করেছেন। তিনি জানান, 'আমি এর আগে একাধিক সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এটা তৃতীয় বার এবার এই আসনে সবচেয়ে বয়জেষ্ঠ ও প্রবীণ প্রার্থী ও অভিজ্ঞতা সম্পন্ন লোক। আমাকে রাজাপুর কাঠালিয়ায় মানুষ এবার আর নিরাশ করবেনা আশা করি। আমি প্রচরণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।' তিনি বলেন, 'রাজাপুর কাঠালিয়ায় মানুষ  ভালো মানুষের নেতৃত্ব চায়। তাই তাড়া অবশ্যই আমাকে ভোট দিবে।


এদিকে গনঅধিকার পরিষদের তরুণ প্রার্থী শাহাদত হোসেন ও ব্যস্ত সময় পার করছে ভোটের মাঠে। শাহাদাৎ হোসেন বলেন, 'আমার মার্কা ট্রাক, এই মার্কা সকল শ্রেনী পেশার মানুষের পছন্দের মার্কা। আমি আশাকরি আগামী ১২ তারিখ ট্রাক মার্কা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।' 


সাধারণ ভোটার ইমরান জানান, 'আমি এবছর একজন নতুন তরুণ ভোটার, আমি চাইবো সৎ ও যোগ্য লোক কে ভোট দিয়ে সকলে জয়যুক্ত করবে।' 


ভ্যান চালক মিজান জানান, 'স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ও সৎ ও যোগ্য লোক আছে যদি মানুষ ভালো নেতা চায় তাহলে তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া উচিত।'


এছাড়া নারী ভোটার সাদিয়া বলেন, 'আমি এ বছর প্রথম ভোট দিব আমি চাই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক, একটা ভালো মানুষের নেতৃত্ব আসুক রাজাপুর কাঠালিয়ায়।'


এই আসনে ৯০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৩৪২ জন।যার অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী ভোটার। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।