বিপ্লবী বার্তা

মো: নূর আলম

মো: নূর আলম

নেত্রকোনা


দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২৫তম সম্মেলন, নতুন নেতৃত্বে আহাদ-রমজান-সালমান

“জ্ঞানের মশালে দীপ্ত হোক আগামীর পথচলা, মুক্ত শিক্ষায় মুক্ত হোক মানুষের কথা বলা,” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে ২৫তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অধিবেশন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোরশেদ আলম।সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণের হাত থেকে রক্ষা করে সকলের জন্য সমান ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার অধিকার নিশ্চিত করা জরুরি। তারা শিক্ষার্থীদের সচেতন, সংগঠিত ও অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মুক্তচিন্তার চর্চার ওপর গুরুত্বারোপ করে শিক্ষাঙ্গনে সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে এবং ছাত্র ইউনিয়নের আদর্শ ধারণ করে আগামীর নেতৃত্ব তৈরি করতে হবে।পরে রাতের দ্বিতীয় অধিবেশন কমরেড মণি সিংহ স্মৃতি জাদুকর হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে আহাদ মিয়াকে সভাপতি, রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং সালমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২৫তম সম্মেলন, নতুন নেতৃত্বে আহাদ-রমজান-সালমান