বিপ্লবী বার্তা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যো ২০২৫-২০২৬ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডধারী ৩৭৪ জন সদস্যদের কে বিনামুল্যে ৩০ কেজি হারে প্রত্যেক কে ০১ বস্তা করে চাউল ও ১৪৪৯ জন টিসিবি কার্ড ধারীদের মাঝে টিসিবি পণ্য দেওয়া হয়।
এ সময় ভি ডব্লিউ বি কার্ডধারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।
প্রত্যেক ভি ডডব্লিউ বি কার্ডধারী সদস্যদেরকে ৩০ কেজি করে চাউল দেওয়া হয় ও টিসিবি কার্ডধারী ব্যাক্তিগণের কাছ থেকে ৬০০ টাকার বিনিময়ে চাউল ৫ কেজি, ছোলা ১ কেজি মুসুর ডাউল ২ কেজি সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়।
ভি ডব্লিউ বি চাউল ও টিসিবি পণ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়্যারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ নিজাম উদ্দীন ইউনিয়ন, পরিষদের সচিব/ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা দামুড়হুদা চুয়াডাঙ্গা। ওয়ার্ড নং-০২ মোছাঃ সাবিনা ইয়াসমিন ইউপি সদস্য, ওয়ার্ড নং-০৩ মোঃ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য,ওয়ার্ড নং-০৪ মোঃ আব্দুল হান্নান ইউপি সদস্য,ওয়ার্ড নং-০৫ মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য, মোঃ রিকাত আলী, মোছাঃ রওশনারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০১.০২.০৩ মোছাঃ রহিমা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০৭.০৮.০৯ ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম ( মিলন)
এছাড়াও আরও উপস্থিত ছিলো দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

