ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন
ছবিঃ বিপ্লবীবার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন করা হয়েছে।


বুধবার (১১ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানার পুলিশের নেতৃত্বে কুড়িগ্রামের একটি চৌকস টিমে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার করার সময় বীরমুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সশস্ত্র সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা ফুলবাবু মিয়া, সুধাংশু বর্মন ও ফুলবাড়ী থানার এস আই মনজুরুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায়ের বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত্যু শরৎ চন্দ্র রায়ের ছেলে।