প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠির নলছিটিতে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালি দাই বাড়ি ব্রিজ থেকে ১৫৩ নং গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার সকাল ১০ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় প্রায় পাচ হাজার সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী,গর্ভবতী নারী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।বক্তব্য কালে মোঃ রুহুল আমিন, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, মাওলানা রমিজ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ সময় তারা উল্লেখ করেন রাস্তাটির দুর্দশার কারনে তারা মানুষের লাশ পর্যন্ত কাধে করে নিতে পারেন না। গর্ভবতী নারী,স্ট্রোকের রোগীদের কোলে করে দীর্ঘ পথ পারি দিয়ে হাসপাতালে নিতেও পারেন না। যার ফলে চিকিৎসার অভাবে বহু বৃদ্ধ মানুষ ধুকছে,নারীরা পুষ্টিহীনতায় ভুগছে।তারা দ্রুত এর প্রতিকার দাবি করেন।ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে তারা স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সুদৃষ্টি কামনা করে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এছাড়াও বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন,স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কর্তৃপক্ষ যদি আগামী তিন মাসের মধ্যে সড়কটি পিছঢালা সড়ক হিসেবে নির্মানে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা