প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে মুকসুদপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
রপ্তানিমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানের ভিত্তিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে মুকসুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাণী সম্পদ অফিসার (সম্প্রসারণ) আলমাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস ছালাম খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিষ্মদেব মন্ডল, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ,মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো: মতিয়ার মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম ও খামারিদের পক্ষ থেকে মো: লিয়াকত হোসেন মোল্লা প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালী উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা