প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
কেশবপুরে নাশকতা মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ আটক ৩
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।২৪ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের আনন্দ মল্লিকের ছেলে পলাশ কুমার মল্লিক (৪৬), পৌর শহরের সাহাপাড়া এলাকার গোলক অধিকারীর ছেলে উজ্জ্বল অধিকারী (৩৮) এবং বাউশলা গ্রামের জিন্নাতুল্লাহর ছেলে শুকুর আলী (৫০)।পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে পলাশ কুমার মল্লিক ও উজ্জ্বল অধিকারীকে আটক করা হয়। একই রাতে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে শুকুর আলীকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেন। থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।পুলিশ জানায়, ২৫ নভেম্বর আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা