প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
ফুলবাড়ী উপজেলা জামায়াতের নেতৃত্বে রফিকুল মাস্টার ও সেক্রেটারি আব্দুর রহমান
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
গোপন ভোটে জামায়াতের নেতৃত্বে পরিবর্তন; ফুলবাড়ী উপজেলা জামায়াতের রফিকুল মাস্টার ও সেক্রেটারি আব্দুর রহমানকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম আমির এবং মাওলানা আব্দুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সংগঠনটির রুকনদের (সদস্য) গোপন ভোটে নির্বাচিত আমির হিসেবে মাস্টার রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ।দলীয় সূত্রে জানা গেছে, মাস্টার রফিকুল ইসলাম এর আগে ২০০৮ সালে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।নবগঠিত কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল মালেক। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান। তিনিও এর আগে উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক আব্দুস সাত্তার সাজু ও আব্দুল কাদের বিএসসি। কর্মপরিষদ সদস্য হয়েছেন মাওলানা সেকেন্দার আলী, বেলাল হোসেন, হাসান মুহসিন ও নুরুজ্জামান সরকার।২০২৭-২০২৮ সেশনের দায়িত্বশীলরা হলেন: আমির মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুস সাত্তার সাজু ও আব্দুল কাদের বিএসসি। কর্মপরিষদ সদস্য হিসেবে রয়েছেন মাওলানা সেকেন্দার আলী, বেলাল হোসেন, হাসান মুহসিন ও নুরুজ্জামান সরকার।অন্যদিকে, নতুন কমিটির মজলিশে শূরা সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুর রহমান, আব্দুস সাত্তার সাজু, মাওলানা সেকেন্দার আলী, আব্দুল কাদের বিএসসি, মাস্টার বেলাল হোসেন ও মাওলানা ইউনুস আলী। মনোনীত সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা হাসান মু. মুহসিন ও নুরুজ্জামান সরকার।মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমা দেওয়ান এবং সহকারী সেক্রেটারি হয়েছেন মর্জিনা খানম।নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত আমিরের নেতৃত্বে নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ ও মজলিশে শূরা সদস্যদের সমন্বয়ে সংগঠনটির ২০২৭-২০২৮ সেশনের কার্যক্রম পরিচালিত হবে।উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুযায়ী রুকনদের গোপন ভোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা