প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীবর্দী সোনালী ব্যাংক মোড় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ফরিদ মিয়া কমপ্লেক্স মোড় পর্যন্ত যায়। পরে একই পথ ঘুরে চণ্ডীবর্দী সোনালী ব্যাংক মোড়ে ফিরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।সমাবেশে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুন্নু মুন্সি ও মো. রবিউল ইসলাম মুন্সী, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সি শাহীন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম শাহিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান মৃধা ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন।এ ছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন ও সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি এবং মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক মহাসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা