প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
ব্যারিস্টার ফুয়াদকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ ট্রাইব্যুনালের, অভিযোগ নিষ্পত্তি
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে মন্তব্যের বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, ব্যারিস্টার ফুয়াদ তার মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ (মুখ ফসকে বলা) বলে উল্লেখ করেছেন এবং এ জন্য অনুতপ্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামীম।সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে সতর্ক করে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করেছেন। আদালতে ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর এম এইচ তামীম।প্রসিকিউটর এম এইচ তামীম বলেন, ‘আদালত তাকে (ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) ভবিষ্যতের জন্য সতর্ক করে অভিযোগটি নিষ্পত্তি করেছেন।’এর আগে বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে ৪ নভেম্বর তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে জানানো হয়। পরে সময় চেয়ে আবেদন করায় আদালত তার হাজিরার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। সেই অনুযায়ী সোমবার ট্রাইব্যুনালে হাজির হন ব্যারিস্টার ফুয়াদ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা