প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
দামুড়হুদায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ আবুল হাশেম , দামুড়হুদা ||
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মশিগ)-এর আওতাধীন শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা দামুড়হুদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার উপ-পরিচালক (ডিডি মহোদয়) জনাব মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার জনাব রুহুল আমিন চুয়াডাঙ্গা। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাবা মারিয়া মাহবুবা।প্রধান অতিথির বক্তব্যে জনাব মনিরুজ্জামান বলেন, শিশুদের শৈশব থেকেই নৈতিক চরিত্র ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের নিয়মিত পাঠদান, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি জনাব রুহুল আমিন মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে শিক্ষক ও কেয়ারটেকারদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে জনাবা মারিয়া মাহবুবা উপজেলার সকল কেন্দ্রের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।সমন্বয় সভায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও কেয়ারটেকারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা