প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ পরিদর্শকের নাম মো. শহিদুল ইসলাম।রোববার সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। এরপর অসুস্থ বোধ করলে তাকে পুলিশ লাইনে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা