প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
জাকির হোসেন , নিয়ামতপুর (নওগাঁ) ||
নওগাঁর নিয়ামতপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল গ্রামের কামরুজ্জামান, আব্দুল, হাবিবুর, আনিছুর রহমান, মাইনুল, সামসুজ্জোহা, আব্দুল মালেক ও পলি খাতুন আরএস খতিয়ান মূলে শাহানাজের কাছ থেকে ২০২০সালে প্রায় ৮ বিঘা জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। কিন্তু শাহনাজের ছোট ভাই শাহাদাত গত ৭ জুলাই আদালতে ১৪৪/১৪৫ ধারা জারি করে রাতের অন্ধকারে লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নেয় এবং চাষাবাদ শুরু করে। ভুক্তভোগীরা বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করলেও গায়ের জোরে এখনো জমি দখল করে রেখেছে শাহাদাত ও তার ২ ছেলে নেফাউর এবং মোহাইমিনুল । বর্তমানে রাতের অন্ধকারে লাঠিয়াল বাহিনী দিয়ে ধান কেটে আবারও জমিতে লাঙ্গল চাষ করে। ভুক্তভোগীরা টের পেয়ে বাধা দিলে পালিয়ে যায় শাহাদাত।ভুক্তভোগী আমিনুর রহমান বলেন, অনেক কষ্ট করে গরু, হাঁস-মুরগি বিক্রি করে কিছু জমি আমি নিয়েছি। শাহাদাতের বোন শাহনাজের কাছ থেকে কিছু জমি ক্রয় করে চাষাবাদ শুরু করি। আমন আবাদের আগে শাহাদাত লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপূর্বক চাষাবাদ শুরু করে। আমরা অসহায় ও দরিদ্র মানুষ হওয়ায় আমাদের ক্রয়কৃত জমি থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।পলি খাতুন নামের আরেক ভুক্তভোগী বলেন, আমরা গরীব বলে বিচার পাচ্ছি না, জমিও ফেরত পাচ্ছি না। অনেক কষ্ট করে এই জমি ক্রয় করেছি। কিন্তু শাহাদাত গায়ের জোরে তা দখলে নিচ্ছে। শাহাদাতের পুত্র মোহাইমিনুল বলেন, তারা আমার ফুপুর কাছ থেকে জমি নিয়েছে। কিন্তু তার আগেই আমার দাদি আমাদের দলিল করে দিয়েছে সেই মুলেই আমরা যাচ্ছি। তবে ৫ বছর ধরে শাহনাজের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল তাদের দখল ছাড়লেন কেন এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে পাওয়া ১৪৪/১৪৫ ধারা মোতাবেক উভয় পক্ষকে জমিতে নামতে নিষেধ করা হয়েছিল। ধান কাটা ও জমি দখল নিয়ে কোন অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা