প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাট
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। বিস্ফোরণের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ
হতাহত হননি।মঙ্গলবার
(১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে
বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির সিসিটিভি ক্যামেরায় ককটেল নিক্ষেপ করে এক যুবকের দ্রুত
পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।সিসিটিভি
ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক
যুবক বাড়ির সামনে এসে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর
পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরণের আলামত
উদ্ধার করে।বিএনপি
নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে ঘটনার বিষয়ে জানতে পারেন। সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ
হিসেবে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের
শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এদিকে,
ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম
এ সালাম বলেন, এ ঘটনার সঙ্গে
জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।বাগেরহাট
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায়
আনতে পুলিশ কাজ করছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা