প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদে মডেল মেঘনা আলম
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ
পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর
সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুদক কার্যালয়ে উপস্থিত হন মেঘনা। প্রায়
৪৫ মিনিট পর বেলা সোয়া
১১টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা
জানান, মেঘনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ বিষয়ে বক্তব্য
জানতে তাকে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তার সম্পদ অর্জনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি দুদকের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনুসন্ধানে সহযোগিতা করেছেন।এর আগে, গত ৪ নভেম্বর
দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের সই করা নোটিশে
১৮ নভেম্বর সকাল ১০টায় মেঘনা আলমকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়।নোটিশে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের
ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কাজ করছে।উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে এক বিদেশি কূটনীতিককে
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে আলোচনায় আসেন মেঘনা আলম। ৯ এপ্রিল রাজধানীর
বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।পরে ১৫ এপ্রিল ধানমণ্ডি
থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায়
মেঘনা ও দেওয়ান সামিরকে
আসামি করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, তারা কয়েকজন মিলে ওই বিদেশি কূটনীতিকের
কাছে ৫০ লাখ ডলার
দাবি করেছিলেন। ১৭ এপ্রিল মেঘনাকে
গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৮ এপ্রিল জামিন
পেয়ে পরদিন কারাগার থেকে মুক্তি পান তিনি
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা