প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টা, নিন্দা জানালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
রাশেদ হোসেন , জাককানইবি ||
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে উপাচার্য বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক নেতার বাসভবনে হামলার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। রাজনৈতিক সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করা জরুরি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে যেকোনো ধরনের উসকানি, সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।উপাচার্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে সহিংসতা, উসকানি ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ণ রাষ্ট্র ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান উপাচার্য।উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রুহুল কবির রিজভীর ঢাকার বাসভবনে হামলার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর ও উপদপ্তর সম্পাদক জুবায়ের।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা