প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করিয়েছে তাদের নৌবাহিনী।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কেশম দ্বীপের দক্ষিণে ড্রোনটি শনাক্ত করার পর আইআরজিসির নৌবাহিনী
সেটির নিয়ন্ত্রণ নেয়। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ড্রোনটিকে ভূমিতে নামিয়ে আনা হয় বলে দাবি
করা হয়েছে।আইআরজিসির এক বিবৃতিতে বলা
হয়েছে, ইলেকট্রনিক যুদ্ধ ও মানববিহীন আকাশযান
(ইউএভি) কমান্ডের মাধ্যমে এ ধরনের ড্রোন
অক্ষত অবস্থায় আটক করার ঘটনা এটি চতুর্থ।বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।ইরানের দাবি অনুযায়ী, মার্কিন ড্রোনটি ওই অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থা
ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ এবং শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। এ সময় কেশম
দ্বীপের দক্ষিণে আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা ইলেকট্রনিক হামলা চালিয়ে ড্রোনটির দিকনির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেন।এরপর ড্রোনটিকে নিরাপদে মাটিতে অবতরণ করানো হয় বলে দাবি
করেছে ইরান।তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের
পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ড্রোন আটকের ইরানি দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণও পাওয়া যায়নি।সূত্র: আল-জাজিরা
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা