প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পাঁচ ধাপে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়নে ভোট, জানাল নির্বাচন কমিশন
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
আসন্ন
ইউনিয়ন
পরিষদ
(ইউপি)
নির্বাচনে পাঁচ
ধাপে
দেশের
৪
হাজার
২৬৯টি
ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার
(১৬
নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি)
পক্ষ
থেকে
ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য পরিসংখ্যান জানানো
হয়েছে।এদিন
দুপুরে
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন
ভবনে
আয়োজিত
এক
ব্রিফিংয়ে এ
তথ্য
জানান
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল
ফজল
মো.
সানাউল্লাহ।তিনি
জানান,
প্রথম
ধাপে
দেশের
১৩১টি
উপজেলার ১
হাজার
২৬টি
ইউনিয়ন
পরিষদে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে
১২৯টি
উপজেলার ১
হাজার
১০০টি
ইউনিয়নে ভোট
হবে।এ
ছাড়া
তৃতীয়
ধাপে
১১৮টি
উপজেলার ১
হাজার
ইউনিয়নে, চতুর্থ
ধাপে
৯৩টি
উপজেলার ৭৯৩টি
ইউনিয়নে এবং
পঞ্চম
ধাপে
৩৭টি
উপজেলার ৩৫০টি
ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।প্রথম
ধাপের
নির্বাচনের তফসিল
ঘোষণার
বিষয়ে
জানতে
চাইলে
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন,
প্রথম
ধাপের
ইউপি
নির্বাচনের প্রায়
৫০
দিন
আগে-পরে তফসিল ঘোষণা
করা
হতে
পারে।
এ
ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা
নির্বাচন কর্মকর্তারা তফসিল
ঘোষণা
করবেন।ইসির
দেওয়া
তথ্য
অনুযায়ী, পাঁচ
ধাপে
দেশের
মোট
৫০৮টি
উপজেলার ৪
হাজার
২৬৯টি
ইউনিয়ন
পরিষদে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার
পরিকল্পনা রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা