প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।রবিবার (১৫ই নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে রদবদল ও পদায়ন করা হয়। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর-১৬৩৬১) গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে (পরিচিতি নম্বর-১৬৮০৪) হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা