প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
অশালীন ছবি পেয়ে ভারতের সামরিক গোপন তথ্য পাচার করতেন কর্মকর্তা
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
নগ্ন ছবি দেওয়ার বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক এজেন্টের কাছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েনের তথ্য, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য ওই এজেন্টের কাছে সরবরাহ করেছেন। পুলিশের আশঙ্কা, এসব সংবেদনশীল তথ্য ফাঁসের ঘটনা ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।সরকারি
গোপনীয়তা আইন
বা
‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এ
দায়ের
করা
মামলায়
অভিযুক্ত ওই
উইং
কমান্ডার গত
পাঁচ
মাস
ধরে
পুলিশি
হেফাজতে রয়েছেন।তদন্তসংশ্লিষ্ট পুলিশের তথ্য
অনুযায়ী, ২০২৬
সালের
১২
জানুয়ারি থেকে
১
এপ্রিল
পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে
নিয়মিত
যোগাযোগ রাখতেন
তিনি।
এ
সময়ের
মধ্যেই
একাধিক
অতি
গোপন
সামরিক
নথি
পাচার
করা
হয়
বলে
অভিযোগ
রয়েছে।
গত
১
এপ্রিল
নিজের
কার্যালয়ে স্মার্টফোন বহনের
সময়
সন্দেহের ভিত্তিতে তাকে
আটক
ও
তল্লাশি করা
হলে
তথ্য
পাচারের বিষয়টি
সামনে
আসে।দিল্লি
পুলিশের চার্জশিটে তথ্য
পাচারের যে
কৌশলের
কথা
উল্লেখ
করা
হয়েছে,
তা
বেশ
চাঞ্চল্যকর। অভিযোগপত্র অনুযায়ী, পাকিস্তানি এজেন্ট
প্রথমে
ওই
কর্মকর্তাকে একটি
নগ্ন
ছবি
পাঠান।
এর
জবাবে
তিনি
ভারতীয়
বিমানবাহিনীর গোপন
যুদ্ধপরিকল্পনার একটি
পাতার
ছবি
তুলে
পাঠান।এরপর
এই
লেনদেনকে নিয়মিত
প্রক্রিয়ায় পরিণত
করার
প্রস্তাব দেন
অভিযুক্ত কর্মকর্তা। প্রতিটি নগ্ন
ছবির
বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথির
একটি
করে
পাতা
সরবরাহ
করার
প্রস্তাব দিয়েছিলেন তিনি
বলে
দাবি
পুলিশের।দিল্লি
পুলিশের চার্জশিটে বলা
হয়েছে,
অভিযুক্ত কর্মকর্তা ভারতীয়
বিমানবাহিনীর একটি
বিশেষ
ড্রোন
ইউনিটের জনবল,
সাংগঠনিক কাঠামো
এবং
পরিচালন পদ্ধতি
সম্পর্কে বিস্তারিত তথ্য
পাকিস্তানি এজেন্টের কাছে
সরবরাহ
করেছেন।পাচার
হওয়া
তথ্যের
তালিকায় রয়েছে
ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন,
কার্যক্ষমতা, আকাশে
ওড়ার
স্থায়িত্ব এবং
লক্ষ্যবস্তুতে আঘাত
হানার
প্রযুক্তি-সংক্রান্ত সংবেদনশীল বিবরণ।
এমনকি
যুদ্ধ
পরিস্থিতিতে ওই
ড্রোন
ইউনিটের সম্ভাব্য মোতায়েনস্থলের তথ্যও
ফাঁস
করার
অভিযোগ
রয়েছে
তার
বিরুদ্ধে।তদন্তকারীদের মতে,
এসব
তথ্য
প্রতিপক্ষের হাতে
পৌঁছালে ভারতের
সামরিক
সক্ষমতা, রণকৌশল
এবং
যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা
পাওয়া
সম্ভব।এ
ছাড়া
লাদাখের লেহ
অঞ্চলে
ভারতীয়
যুদ্ধবিমান মোতায়েনের তথ্য
এবং
রাজস্থানের সুরাটগড়ের মহাজন
ফিল্ড
ফায়ারিং রেঞ্জে
অনুষ্ঠিত সামরিক
মহড়ার
বিবরণও
পাচার
করেছেন
বলে
অভিযোগ
উঠেছে।
পাশাপাশি বিভিন্ন স্পর্শকাতর সামরিক
স্থাপনার অবস্থান এবং
যুদ্ধকালীন সেনা
মোতায়েনের পরিকল্পনাও পাকিস্তানি এজেন্টের কাছে
পৌঁছে
দেওয়ার
কথা
উল্লেখ
রয়েছে
চার্জশিটে।তদন্তে
আরও
একটি
উদ্বেগজনক তথ্য
সামনে
এনেছে
দিল্লি
পুলিশ।
অভিযোগ
অনুযায়ী, পাকিস্তানি এজেন্ট
ওই
উইং
কমান্ডারকে ম্যালওয়্যার ও
স্পাইওয়্যারযুক্ত কয়েকটি
অ্যাপ
এবং
ওয়েব
লিংক
পাঠিয়েছিলেন। এসব
ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে মোবাইল
ফোনসহ
বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত গোপন
তথ্য
হাতিয়ে
নেওয়ার
পরিকল্পনা ছিল
বলে
পুলিশের দাবি।চার্জশিটে বলা
হয়েছে,
অভিযুক্ত কর্মকর্তা তার
অধীনে
কর্মরত
পাঁচজন
সামরিক
কর্মকর্তার ডিভাইসে সুকৌশলে এসব
ম্যালওয়্যার ও
স্পাইওয়্যার ইনস্টল
করার
ব্যবস্থা করেছিলেন। তদন্তকারীদের ধারণা,
এর
মাধ্যমে ওই
কর্মকর্তাদের ডিভাইসে থাকা
সংবেদনশীল নথি
এবং
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে
তাদের
গোপন
যোগাযোগে প্রবেশের চেষ্টা
করা
হয়েছিল।অর্থাৎ,
পুলিশের অভিযোগ
অনুযায়ী, তথ্য
পাচারের ঘটনা
শুধু
ওই
কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগের মধ্যেই
সীমাবদ্ধ ছিল
না;
বরং
সামরিক
বাহিনীর ভেতরে
সাইবার
গুপ্তচরবৃত্তির একটি
বিস্তৃত নেটওয়ার্ক তৈরির
চেষ্টাও হয়ে
থাকতে
পারে।অভিযুক্ত কর্মকর্তা ও
পাকিস্তানি এজেন্টের মধ্যকার যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণও চার্জশিটে তুলে
ধরেছে
দিল্লি
পুলিশ।উইং
কমান্ডারের হোয়াটসঅ্যাপ ডেটা
বিশ্লেষণে দুজনের
মধ্যে
মোট
৩
হাজার
৮টি
টেক্সট
মেসেজ,
৬৫টি
ছবি,
৬৫টি
রিঅ্যাকশন, ৪২টি
ভয়েস
কল,
৪টি
ভিডিও
কল
এবং
৬টি
ওয়েব
লিংক
আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে
বলে
জানিয়েছে পুলিশ।এসব
ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে
আরও
কোনো
সংবেদনশীল সামরিক
তথ্য
পাচার
হয়েছে
কি
না,
কিংবা
এই
ঘটনায়
সামরিক
বাহিনীর ভেতরে
বা
বাইরে
অন্য
কেউ
জড়িত
রয়েছেন
কি
না,
তা
খতিয়ে
দেখছে
তদন্তকারীরা। পুরো
ঘটনার
সঙ্গে
সংশ্লিষ্ট আরও
তথ্য
ও
সম্ভাব্য সহযোগীদের শনাক্ত
করতে
তদন্ত
অব্যাহত রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা