প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হুজুরকে গণপিটুনি
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ১০ বছরের এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক মাদ্রাসার হুজুরকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।শনিবার বিকালে ছয়ানী ইউনিয়ন বাজারে মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘মারকাযে আহমদ ছয়ানী’ মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। গত কদিন আগে ওই মাদ্রাসায় অধ্যয়নরত ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ ও নিপীড়নের চেষ্টা চালায় ওই হুজুর।পরবর্তীতে শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি খুলে বললে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা ও ক্ষুব্ধ অভিভাবকরা একত্রিত হয়ে অভিযুক্ত হুজুর সাইফুলকে মাদ্রাসায় ঘেরাও করেন এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেন।খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান একটি শিশুকে নির্যাতন করার অভিযোগে একজন মাদ্রাসা শিক্ষকে মারধরের বিষয় শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জেনে জানাতে পারব।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা