প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বান্ধব’-এর তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’-এর তৃতীয় পুনর্মিলনীতে শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন সাবেক শিক্ষার্থীরা।টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।পুনর্মিলনীতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ সময় পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন, সদস্য সচিব মো. শাহীনুর আলম (শাহীন) এবং খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আক্তার উর্মি।পুনর্মিলনীর মধ্য দিয়ে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ পান।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা