প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মজিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলায় উৎসবের আমেজ
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে কৃষক দলের আয়োজন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার উদ্যোগযশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু ও ঢালি খেলাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মজিদপুর বাজারসংলগ্ন মাঠে মজিদপুর কৃষক দলের উদ্যোগে পৃথক সময়ে এ দুটি খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।সকাল সাড়ে ৯টায় হাডুডু খেলার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঢালি খেলা। বিশেষ করে ঢালি খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মজিদপুরের খেলার মাঠ পরিণত হয় মিলনমেলায়। হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলো সরাসরি দেখতে পেয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, পৌর কমিটির নির্বাহী সদস্য আইদ, ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, মজিদপুর ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বাবলু, মানবসেবা ও সামাজিক সংস্থার সহ-পরিচালক ছাদেক হোসেন, স্থানীয় সাংবাদিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে। মজিদপুরে এমন আয়োজন শুধু বিনোদনের খোরাকই জোগায়নি, বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা