প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
রামপালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ
উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল
৯টার দিকে উপজেলার রোনশেন মিরাখালী এলাকায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয়
শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোনশেন মিরাখালী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়দের কেউই তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।রামপাল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমানবলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি
আরও বলেন ,কেউ ওই তরুণীর পরিচয়
শনাক্ত করতে পারলে অথবা কোনো নিখোঁজ তরুণীর সঙ্গে মরদেহটির মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা