প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা। এখানে অবস্থিত এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। অথচ গুরুত্বপূর্ণ এই জনপদের দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।দর্শনাবাসীসহ পার্শ্ববর্তী জীবননগর, পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, কার্পাসডাঙ্গা, জয়রামপুর, লোকনাথপুর, বাস্তপঁরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।এ অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ।তিনি বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জনপদ। প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্ন প্রয়োজনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। অথচ চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।তিনি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবি জানান।একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের এই দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রেলপথ অবরোধের মতো কর্মসূচির কথাও ভাবা হচ্ছে। তবে যেকোনো কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা