প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বৃক্ষপ্রেমী মানিকের উদ্যোগে ইবি ক্যাম্পাসে বাগানবিলাশের চারা রোপন
মাওয়াজুর রহমান , ইবি ||
ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় প্রজাতির বাগানবিলাস গাছ রোপণ করেছেন বৃক্ষপ্রেমী মানিক রহমান। তার এ উদ্যোগের সার্বিক সহায়তায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল। রোববার (৮ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা, জিয়া মোড়সহ বিভিন্ন স্থানে ৬০ টি বাগানবিলাসের চারা রোপন করেছেন তিনি। হলুদ, লাল, বেগুনিসহ বিভিন্ন রঙের এসব গাছ ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন মানিক রহমান এবং প্রকৌশলী টুটুল। পর্যায়ক্রমে আগামী দুই বছরে ক্যাম্পাসের বিভিন্ন মোড় ও দৃষ্টিনন্দন স্থানগুলোতে প্রায় ২০০টি বাগানবিলাস গাছ রোপণের পরিকল্পনা রয়েছে তাদের।মানিক রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দেশের অন্যতম সুন্দর ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোও নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দুই বছরের মধ্যে ক্যাম্পাসকে আরও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করে যাবো। প্রকৌশলী টুটুল বলেন, আমাদের ক্যাম্পাসটি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাসে পরিণত হোক। সেই লক্ষ্যেই ছয় প্রজাতির বাগানবিলাস গাছ লাগাচ্ছি। আমরা পর্যায়ক্রমে প্রায় ২০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। ক্যাম্পাসের বিভিন্ন মোড় ও সবার চোখে পড়ে এমন জায়গাগুলোতে এসব গাছ রোপণ করা হবে।তিনি আরো বলেন, আমি শিক্ষার্থী ভাই-বোনদের কাছে অনুরোধ করব, এই ক্যাম্পাস আপনাদের। আমি হয়তো একসময় চলে যাব, কিন্তু ক্যাম্পাস ও গাছগুলো থেকে যাবে। গাছ লাগানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি এগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও সবার দায়িত্ব। আপনারা পরিচর্যা করতে না পারলেও অন্তত খেয়াল রাখবেন, যেন কেউ গাছগুলো ভেঙে বা তুলে না ফেলে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা