প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
জাতীয় গণিত অলিম্পিয়াডের সেরা দশে নোবিপ্রবির চার শিক্ষার্থী
ইমতিয়াজ হোসেন , নোবিপ্রবি ||
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় গণিত অলিম্পিয়াডে সেরা দশে স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজন তৃতীয়, একজন সপ্তম, একজন অষ্টম ও একজন দশম স্থান অর্জন করেছেন।শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সুমাইয়া আক্তার। সপ্তম স্থান অর্জন করেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাজমুল হাসান নাহিদ। একই শিক্ষাবর্ষের ফারজানা আক্তার অষ্টম এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জুনায়েদ ইসলাম ইস্পাত দশম স্থান অর্জন করেন।সেরা দশে স্থান পাওয়া এ চার শিক্ষার্থী আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনাল রাউন্ডের পরবর্তী ধাপে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।অলিম্পিয়াডে নোবিপ্রবির শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম।এ সাফল্যের বিষয়ে মেন্টর সহকারী অধ্যাপক আবদুল করিম বলেন, ‘এ সাফল্যের পেছনে অংশগ্রহণকারীদের অদম্য চেষ্টা ও নোবিপ্রবি প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে।’উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা